,

বাংলাদেশ ও ভারতকে নিয়ে মার্চে ত্রিদেশীয় সিরিজ শ্রীলঙ্কায়

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান ক্রিকেটের ৭০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতকে নিয়ে আগামী বছরের মার্চে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হবে। শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে। ৮ থেকে ২০ মার্চ পর্যন্ত এই সিরিজ অনুষ্ঠিত হবে।

তিনটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ২০ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। সিরিজের সব কটি ম্যাচের জন্য ভেন্যু নির্বাচিত হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। টুর্নামেন্টের নাম রাখা হয়েছে নিদাহাস ট্রফি। ১৯৯৮ সালে শ্রীলঙ্কার ৫০তম স্বাধীনতা দিবস ও এসএলসির ৫০তম প্রতিষ্ঠা দিবসেও এই সিরিজ আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান টুর্নামেন্ট সম্পর্কে বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কার (এবং ভারতের) অবদান কখনোই ভোলার নয়। শ্রীলঙ্কা যে বাংলাদেশ ক্রিকেটের কত ভালো বন্ধু, এই প্রস্তাবের মাধ্যমেই তা বোঝা যায়।’

এই মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে ভারতের স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদ্‌যাপনে। সিরিজের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, ‘৭০ বছর বেশ লম্বা একটি সময়। আমরা আনন্দিত যে এমন একটি মুহূর্ত উদ্‌যাপনে সবচেয়ে কাছের দুই প্রতিবেশী আমাদের সঙ্গী হবে। প্রায় একই সময়ের স্বাধীনতার যাত্রা আমাদের। ক্রিকেটের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’ সূত্র: ক্রিকবাজ, জি নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর