,

জয়কে তালাবন্দী করে কলকাতায় অপু, সন্তানকে উদ্ধারে নিকেতনে শাকিব

news-image

অনলাইন প্রতিবেদক : অপু বিশ্বাস কলকাতায় গিয়েছেন এটি পুরনো খবর। নতুন খবর হলো, সন্তান জয়কে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শেলীর কাছে দিয়ে তালাবন্দী করে গেছেন তিনি।

এদিকে, গতকাল রাতে ঢাকায় ফিরেছেন শাকিব খান। শুক্রবার বিকেলে অপুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শেলীকে ফোন করলে জানানো হয়, অপু এখন কলকতায়। আর জয় কোথায় আছে এমনটা জানতে চাইলে শেলী বলেন, জয় তার সাথে অপুর নিকেতনের বাসায়। এমনটা শোনার পর শাকিব খান নিকেতনের বাসায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু শেলী জানান, বাহিরে থেকে জয় এবং তাকে তালাবন্ধ করে কলকাতায় গেছেন অপু।

এ কথা শোনার সাথে সাথে অপুর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব খান। বাংলাদেশ প্রতিদিনকে শাকিব খান বলেন, যেহেতু তালাবন্ধ করে গেছেন অপু, সেহেতু এখানকার হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

চেষ্টা করেছিলাম তালা ভাঙ্গার। কিন্তু সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তা আর করা হয়নি।

আপাতত জয় এখন শেলীর কাছেই আছে। এদিকে, অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে- গতকাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু। সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু সেখানে সন্তুষ্ট না হওয়ায় শুক্রবার সকালে তিনি কলকাতায় যান। এরপর সেখানকার এ্যাপলো হসপিটালে ভর্তি হন তিনি। যতদূর জানা গেছে সেখানে তার চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর