,

রাজশাহীতে বাস খাদে পড়ে নিহত ৩

news-image

পাপন সরকার শুভ্র ,রাজশাহী : রাজশাহীর বায়ায় একটি বাস উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় ঘটনায় আরো সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে
চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ।

আজ শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে রাজপাড়া থানার বায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায়  নিহতরা হলেন,দুর্গাপুরের দাউকান্দি শহিদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী শামিমা বেগম, মোহনপুরের তেবাড়ি সাধুপাড়া এলাকার আরজেদ খানের ছেলে খোরশেদ আলী (১৮)।

আহতরা হলেন, নিহত শহিদুল ইসলামের মেয়ে শর্ষি খাতুন, মোহনপুরের তেবাড়ি সাধুপাড়া
এলাকার আরজেদ খান (৪০) ও বাস চালক পামেল (২৫)। এছাড়া বাকিদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানয়ীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে বায়া এলাকায় পোৗছালে নিয়ন্ত্রন হারিয়ে হাতের বাম পাশের খাদে পড়ে যায়। এ সময়
স্থানীয়রা ছুটে এসে বাসটি উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

এ বিষয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের
উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর