,

এবার অভিনয়ে এভ্রিল !

news-image

বিভিন্ন নানান কারণে আলোচিত কিংবা বিতর্কিত জান্নাতুল নাঈম এভ্রিল এবার সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার আলোচনার কেন্দ্রে আসেন আমেনা থেকে এভ্রিল বিতর্কে জড়ানো এই নারী।

এরপর বিয়ে সংক্রান্ত জটিলতায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারান তিনি। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার পূর্বে এভ্রিল মূলত হাইসিসি বাইকার হিসেবে পরিচিতি পান।

সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনকে এভ্রিল বলেন, ‘সকল বিতর্ককে পেছনে ফেলে এখন আমি অভিনয়ে ব্যস্ত হতে চাই। ছবির ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। বাইকারদের নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে।’

‘এই চলচ্চিত্রে আমাকে প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে। আমার সঙ্গে আরও ৩ প্রতিবাদী নারী বাইকারকে দেখা যাবে’ -যোগ করেন এভ্রিল। তবে ছবিটি কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে এবং এ ছবির পরিচালক কে সে বিষয়ে মুখ খোলেননি তিনি।

সম্প্রতি আর কি কাজ করছেন জানতে চাইলে এভ্রিল বলেন, ‘আমি মানসম্মত যেকোনো কাজই করতে চাই। থার্টিফার্ট ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নাটক ও টেলিফিল্মে আমার কাজ করার কথা রয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর