,

৭ সন্তানের সঙ্গে সাত ব্যালন ডি’অর চান রোলানদো

news-image

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই অ্যালানা মার্টিনার বাবা হয়েছেন ক্রিস্টিয়ানা রোনালদো। এখন এই পর্তুগিজ তারকার দুই ছেলে আর দুই মেয়ে। ইতোমধ্যে রোনালদো চার বার ব্যালন ডি’অর জিতছেন। আগামী জিতলে এর সংখ্যা হবে পাঁচ। আর এই দুইটাকেই প্রিয় সংখ্যা সাতে নিতে চান রোনালদো।

পর্তুগিজ অধিনায়ক সম্প্রতি সাত সন্তানের বাবা হওয়ার পাশাপাশি সাতটি ব্যালন ডি’অর (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার) জয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

রোনালদো বলেন, ‘ব্যালন ডি’অরের জন্য এখনও ভোট চলছে। আমি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, তবে চিন্তিত নই। যদি জানতে চান, আমি এটা জিততে চাই কিনা। আমি বলব, অবশ্যই। আমি জানি, পঞ্চম ব্যালন ডি’অর আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা অর্থবহ হবে।’

রোনালদো শুধু পাঁচেই থামতে চান না। তিনি স্বপ্ন দেখছেন ৭টি ব্যালন ডি’অরের সঙ্গে হতে চান ৭ সন্তানের বাবাও। এ নিয়ে তিনি রোনালদো আরও বলেন, ‘আমি ৭ সন্তান চাই এবং একই সংখ্যক ব্যালন ডি’অর। আমি যতদিন খেলব, সবকিছু জেতার আকাঙ্ক্ষা থাকবে আমার।’

চলতি মৌসুমে এখনো নিজেকে মেলে ধরতে পারেনি রোনালদো। লা লিগায় করেছেন মাত্র এক গোল। ভক্ত-সমর্থকদের আশা খুব শিগগিরই হয়তো ফর্মে ফিরবেন তাদের প্রিয় তারকা। তাই সাতটি সন্তান পাওয়ার ইচ্ছাটা পূরণ করতে পারলেও ব্যালন ডি’অর সংখ্যাটা সাতে নিয়ে যাওয়াটা রোনালদোর জন্য বিশাল চ্যালেঞ্জই বটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর