সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই ফিরিয়ে নেবে মিয়ারমার’

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই ফিরিয়ে নেবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ২৩ লাখ ব্যয়ে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ধোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নৌমন্ত্রী বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিয়ারমারের রাখাইনে ‘জাতিগত নিধন’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ। ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে।

তাই সব পরিস্থিতি মোকাবেলা করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না বিএনপির এমন কথার প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, যেকোনো মামলায় কেউ দোষী প্রমাণিত হলে তার সাজা হবেই। তেমনি খালেদা জিয়ার সাজা হলে নির্বাচন বয়কট করার সুযোগ নেই।

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন তা আদালতে খুব শিগগির প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন শাজাহান খান।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা করবে। আর সেই সময়ে নির্বাচনে সহয়তাকারী হিসেবে শেখ হাসিনার সরকার থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওয়ায়দুর রহমান কালু খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা