,

মেসিই জিতছেন এবারের ব্যালন ডি’ অর?

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ব্যালন ডি’ অরের ঘোষণা আসতে আর মাত্র কয়েক দিন বাকি। ফ্রান্স ফুটবলের এই পুরস্কারে এবারও প্রধান দুই ফেবারিট ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এবারে ফিফা ‘দ্য বেস্ট’ শিরোপা জিতেছেন। গত কয়েক বছরের রীতি মাথায় রাখলে রোনালদোরই এই পুরস্কার পাওয়ার কথা। অথচ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রচ্ছদে কিনা মেসির ছবি। তবে কি মেসিই জিতছেন এবারের ব্যালন ডি’ অর?

ডিসেম্বরেই এই পুরস্কার দেওয়ার কথা। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ডিসেম্বরের ৭ তারিখেই ঘোষণা করবে বিজয়ীর নাম। সাধারণত ডিসেম্বর সংখ্যায় ব্যালন ডি’ অর বিজয়ীর ছবিই প্রচ্ছদে রাখা হয়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার ছবি ‘ভাইরাল’ হয়, যেখানে প্রচ্ছদে মেসির ছবি দেখা যায়। এই নিয়ে মেসি ও বার্সেলোনা-ভক্তরা মনে করছেন পুরস্কার জিতবেন আর্জেন্টাইন ফুটবলার। অন্যদিকে রোনালদো ও রিয়ালভক্তদের দাবি, ছবিটি ভুয়া, আসলে পুরস্কার জিতবেন পর্তুগাল অধিনায়কই।

৭ তারিখ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করবেন সাবেক ফুটবলার ডেভিড গিনোলা। এর আগ পর্যন্ত কে পুরস্কার জিতবেন, তা নিশ্চিত করে বলবার উপায় নেই। সূত্র: স্পোর্ট ইংলিশ, ট্রিবিউনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর