,

দীপিকার খোলামেলা ব্লাউজের সমালোচনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এই সময়ে জনপ্রিয় ও গুণী নায়িকাদের নাম নিতে হলে দীপিকা পাড়ুকোন এক-দুইয়ের মধ্যে থাকবে। অথচ বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এই সুন্দরী অভিনেত্রীর। ‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে অনিশ্চয়তার সঙ্গে যোগ হয়েছে সুব্রমহ্মণ্যম স্বামীর কটাক্ষ। তবে নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী দীপি। এই কারণে তিনি জোর গলায় বলছেন নির্দিষ্ট সময়েই মুক্তি পাবে ‘পদ্মাবতী’। ভক্ত-দর্শকদের মনও জয় করবে এ সিনেমা।

তবে সম্প্রতি দীপিকা ইনস্ট্রাগ্রামে যে ছবি পোস্ট করেছেন তার সমালোচনা করতেও ছাড়ছেন না কেউ কেউ। ছবিতে যে পোশাকে হাজির হয়েছেন এই আবেদনময়ী তাতে নিন্দা পেতে হচ্ছে তাকে।

সম্প্রতি জিকিউ ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা একটি শাড়ি পরেছিলেন দীপি। অবশ্য ওই শাড়িতে আপত্তি জানাননি কেউ। আপত্তি মূলত শাড়ির সঙ্গে পরা ব্লাউজ নিয়ে। কালো রঙের ব্লাউজটির সামনে ডিপ কাট। যার ফলে তার বক্ষ বিভাজিকা সুস্পষ্ট দেখা যায়।


এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল তুলে কাঠগড়ায় তোলা হয় দীপিকে। একে ফ্যাশন ডিজাস্টার আখ্যা দিয়েছেন অনেকে। কেউ কেউ আবার তাকে ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। অবশ্য তার নতুন লুকের প্রশংসা করেছেন বেশির ভাগ ভক্ত। নিন্দুকদেরও একহাত নিতে ছাড়েননি তারা।

এর আগেও নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে  দীপিকে। ‘পদ্মাবতী’র শুটিংয়ের পর বন্ধুদের নিয়ে পার্টি করছিলেন তিনি। তাতে সাবেক প্রেমিক রণবীর কাপুরের ভাই আদার জৈনও ছিলেন। পার্টির একটি ছবিতে দেখা যায় দীপিকাকে চুমু খাচ্ছেন আদার। এ ছবি পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই গুণী অভিনেত্রী। তবে বরাবরই চুপ থেকে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। এবারও তাই করছেন দীপিকা। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর