,

রোহিঙ্গা নারীদের পাশে জোলি, আসতে পারেন ঢাকায়

news-image

বিনোদন ডেস্ক : মানবতার প্রতি সব সময়ই হাত বাড়িয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এর আগে সিরিয়া ও ইরাকে যুদ্ধবিধ্বস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। এবার মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা, নির্যাতন, গণধর্ষণের শিকার রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছেন তিনি।

জোলি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নারীদের ওপর যৌন নির্যাতনের নিন্দা জানিয়েছেন।

সেনাবাহিনীর দমনপীড়ন, নির্যাতনের অভিযানের মুখে ৬ লক্ষাধিক রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ মিয়ানমারের সমালোচনা করেছে। সেনাবাহিনী রোহিঙ্গাদের ‘জাতিগতভাবে নির্মূল’ করছে, এমন অভিযোগ এসেছে আন্তর্জাতিক মহল থেকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার ভ্যাংকুভার শহরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসতে পারেন বলেও জানিয়েছেন। ভ্যাংকুভারে বাংলাদেশের প্রতিনিধিদলকে জোলি তাঁর সফর পরিকল্পনার কথা জানান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, যৌন হয়রানিবিষয়ক একটি বক্তব্যে অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীরা যে যৌন হয়রানির শিকার হয়েছে, সে বিষয়টি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর