,

গুঞ্জনকে সত্যি করে লংকান কোচ হচ্ছেন হাথুরু

news-image

স্পোর্টস ডেস্ক : গুঞ্জনকে সত্যি করে নিজ দেশের ক্রিকেটেরই কোচ হতে যাচ্ছেন টাইগারদের সাবেক লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া বেতনের চেয়ে কম বেতনেই তিনি দেশের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন লংকান ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা।

লংকান ক্রীড়ামন্ত্রী জয়াসেকারা বলেন, ‘হাথুরু জানিয়েছে- এখানে তিনি অনেক বেশি বেতন প্রত্যাশা করছেন না। বরং দেশের জন্য তিনি কিছু করতে চান। উনি যে অনেক বড় অংকের বেতন ছেড়ে এখানে আসছেন, এ জন্য আমরা তাকে সম্মান জানাই।’

প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হাথুরুর। তবে দক্ষিণ আফ্রিকা সফরেই বাংলাদেশের কোচের পদ থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা বিসিবিকে জানান তিনি।
বাংলাদেশের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে দামি কোচদের তালিকায় চতুর্থ বেতন ও সুযোগ-সুবিধা পেতেন হাথুরুসিংহে। অবশ্য টাইগারদের ক্রিকেট মান বাড়াতেও তিনি সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করেন। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক সফলতা আসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর