,

চট্টগ্রাম-রাজশাহীতে চামড়া শিল্পাঞ্চল হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চামড়াশিল্পের জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া শিল্পের বিকাশে সরকার আগামী ৫ বছর নগদ অর্থ সহায়তা দেয়ার কথা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো ‘লেদারটেক বাংলাদেশ ২০১৭’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী ‘লেদারটেক বাংলাদেশের’ পঞ্চম আসর শুরু হয়েছে।

এবার চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার শিল্পের স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আগামী ১৮ নভেম্বর এর সমাপনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, মিসর, তুরস্ক, কোরিয়া, শ্রীলংকা ও হংকংয়ের ২৫০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যা ন্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর কৌশলগত অংশীদার সেন্টার অব এক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড।

এ ছাড়া অন্যান্য পৃষ্ঠপোষকের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনাৃরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি, কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোন্যান্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর