,

ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা বিষয়ক কমিটির এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

গতকাল বুধবার অনুষ্ঠিত এ সভায় রাজী মোহাম্মদ ফখরুল বলেন, “১৯৬৭ সালে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসন বন্ধে আশু পদক্ষেপ গ্রহণের উপর আমরা বিশেষভাবে জোর দিচ্ছি।

প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে ব্যাপকভিত্তিক ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদ গৃহীত রেজুলেশন, মাদ্রিদ টার্মস্ অব রেফারেন্স, আরব পিস প্রসেস এবং দ্বৈত-রাষ্ট্র সমাধানসহ অন্যান্য আন্তর্জাতিক নীতির পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে”।

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা বিষয়ক কমিটি গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যাতে দখলদার অপশক্তিকে আরও চাপ প্রয়োগ করে সে বিষয়ে এই কমিটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে”।

চলতি মাসের ২৯ নভেম্বর ‘ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ঘোষণার আন্তর্জাতিক দিবস’ এবং আগামী বছর ‘ফিলিস্তিনি উদ্বাস্তুদের স্বদেশ থেকে উৎখাতের ৭০ বছর পূর্তি’ উপলক্ষে এই কমিটি গৃহীত কর্মসূচিকে স্বাগত জানান রাজী মোহাম্মদ ফখরুল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর