সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে ভেঙ্গে যাওয়ায় একাই হানিমুনে তামান্না!

news-image

বিনোদন ডেস্ক : একটি মেয়ের বিয়ে ভেঙে যায়। তারপর সেই মেয়েটি একাই হনিমুনে বেরিয়ে পড়ে। সেখানেই তাঁর জীবন আমূল পাল্টে যায়। এটি বলিউড অভিনেত্রী কঙ্গনা অভিনীত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবির গল্প। এই ছবিরই তেলুগু রিমেকে দেখা যাবে ‘বাহুবলী’ ছবিখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ‘কুইন’ ছবির তেলুগু রিমেক হচ্ছে ‘কুইন ওয়ান্স এগেন’। হিন্দি ছবিতে মূল ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। সেই ভূমিকাতেই তেলুগু রিমেকে দেখা যাবে তামান্নাকে। ছবিটির পরিচালক জাতীয় পুরস্কার বিজয়ী নীলকান্ত।

জানা গেছে, ছবিতে নিজের লুকস ঠিক করতে কঠোর পরিশ্রম করছেন তামান্না। ছবির চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে জিমের বদলে ফ্রান্সের সমুদ্রতটে ট্রেনিং করছে তিনি।

এ প্রসঙ্গে তামান্না বলেন, সমুদ্রতীরে দূষণ থাকে না। আমার মনে হয়, এতে আমার লাভ হবে। তিনি বলেন, ভারতে যে ট্রেনিং সাধারণত সপ্তাহে তিনদিন করতাম, এখানে সেই জায়গায় সপ্তাহে ছ’দিন করছি।

তামান্না আরও বলেন, আমার ট্রেনারের মনে হয়েছে, আমাকে ওজন কমাতে হবে। এর জন্য আমি সকালে তাড়াতাড়ি উঠছি, যাতে করে বেশি ট্রেনিং করতে পারি। আমি স্কিপিং শুরু করেছি। এর আগে আমি যা করিনি।

ফ্রান্সে এসে তাঁর ভীষণই ইতিবাচক অনুভূতি হচ্ছে। এই জায়গাটি বেশ ভাল বলেও জানান ‘বাহুবলী’ ছবিখ্যাত এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা