,

কবে বিয়ে করব তার উত্তর আমার কাছে নেই : সালমান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন অনেক আগেই। বয়স পঞ্চাশ পেরিয়েছে। কিন্তু বিয়ের কোনো নামগন্ধও নেই। তিনি বলিউড সুপারস্টার সালমান খান।

আগামী ২৭ ডিসেম্বর ৫৩ বছরে পা দেবেন সালমান খান। জীবনের ৫২ বসন্ত পার করলেও এখনও বিয়ে করেননি তিনি।

এই ৫২ বছরের জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান খান। ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রেমের কথা শোনা যায়।

সর্বশেষ রোমানিয়ার মডেল লুলিয়া ভান্তুরের সঙ্গে তার প্রেমের কথা বলিমহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তারা বাগদান সেরে ফেলেছেন এমন খবরও শোনা যায় ভারতীয় গণমাধ্যমে। আগামী ১৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন সাল্লু ভাই, এমন কথাও শোনা গেছে।

তবে বিয়ে নিয়ে কোনো মাথাব্যথা নেই ভাইজানের।

বলিউডের সুলতান সম্প্রতি এক টিভি চ্যানেলের ইন্টারভিউয়ে একই প্রশ্নের সম্মুখীন হন। সেখানেই নিজের মনে কথা শেয়ার করেন তিনি।

বলিউডের দাবাংখ্যাত এ অভিনেতা বলেন, আমি খুবই খুশি যে এত মানুষ আমার বিয়ের ব্যাপারে চিন্তা করেন। তারা আমার লাভলাইফ নিয়ে এতটাই উদ্বিগ্ন এটি ভেবেই আমার ভালো লাগে। আমি সত্যি বলছি, আমি কবে বিয়ে করব সেই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেও আমি হ্যাঁ কিংবা না, কোনো উত্তরই দিতে পারব না।

সালমান খান আরও বলেন, যখন আমি বিয়ে করব আপনারা সবাই জানতে পারবেন। লুকিয়ে কিছু করার নেই। যদি বিয়ে হওয়ার হয় হবে, যদি না হওয়ার- হবে না। তবে আমার প্রতি মানুষের ভালোবাসা নিয়েই আমি অত্যন্ত খুশি ও সুখী।

সালমান খান বর্তমানে তার নতুন সিনেমা টাইগার জিন্দা হ্যায়-এর প্রমোশন নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর