,

ইংল্যান্ড-ব্রাজিলের গোলশূন্য ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : গোলশূন্য ড্র নিয়ে শেষ হয়েছে ইংল্যান্ড বনাম ব্রাজিলের প্রীতি ফুটবল ম্যাচ। নির্ধারিত সময় শেষে কোনো দলই প্রতিক্ষের জালে বল জড়াতে পারেনি।

বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে মাঠে নামছে বড় দলগুলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড ও ব্রাজিলের মধ্যে এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।

খেলার প্রথমার্ধে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করে নেইমারের দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। কিন্তু গোল হওয়ার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

তারুণ্যনির্ভর ইংল্যান্ড দলের কোনো খেলোয়াড়ই এদিন নিজেদের মেলে ধরতে পারেননি। ব্রাজিলের একের পর এক আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হয়েছে গ্যারেথ সাউথ গেটের শিষ্যদের। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের অধিনায়ক দানি আলভেসের একটি শট দারুণভাবে রুখে দিয়েছেন ইংলিশ গোলরক্ষক জো হার্ট। পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখতে পারলেও শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পাননি নেইমাররা।

অবশ্য ৭৫ মিনিটে ব্রাজিলের বদলি খেলোয়াড় ফের্নানদিনিয়ো গোলরক্ষককে ফাঁকি দিলেও তাঁর শটটি গিয়ে পোস্টে লাগে।

ইংল্যান্ডের জ্যাক লিভেরমোর ও ব্রাজিলের দানি আলভেস দেখেছেন হলুদ কার্ড। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর