,

এশিয়া কাপের সেমিফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

news-image

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের গ্রুপ পর্বের খেলায় তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যুবা টাইগাররা। এতে সাইফ-নাঈমদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান।

মালয়েশিয়ার রাজধানী কলালামপুরে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর
শুক্রবার অনুষ্ঠিত হবে আসরের দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে মুখোমুখি হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন আফগানিস্তান ও এ গ্রুপের রানার্সআপ নেপাল।

এর আগে নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে  ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮ উইকেটের জয় পায় সাইফ হাসানের দল।

গতকাল (মঙ্গলবার) মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচটিতে  বৃষ্টি এসে হানা দিলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩২ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৭ রান করে ভারত। পিনাক ঘোষের অপরাজিত ৮১ রানের সুবাদে বাংলাদেশ সেটি পেরিয়ে গেছে ৪ ওভার হাতে রেখেই।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার পিনাক ও নাঈম শেখ। দুজন উদ্বোধনী জুটিতে তোলেন ৮১ রান। নাঈম ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ করে ফিরলে ভাঙে এ জুটি।

অধিনায়ক সাইফ তিনে নেমে বেশিক্ষণ টেকেননি। ১৬ বলে ৩ চারে ১৬ করে সাইফ ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৮। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন পিনাক।

৭৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮১ রানের ইনিংসটি সাজান পিনাক। ৩২ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৮ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর