,

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪ শতাধিক আটক

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় আবারও অবৈধ অভিবাসী আটকের লক্ষ্যে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এ অভিযানে বাংলাদেশিসহ প্রায় চার শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন।

মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি ছিল এ রিপোর্ট লিখা পর্যন্ত তার কোন পরিসংখ্যান নিশ্চিত হওয়া যায়নি। সূত্র : বিডি প্রতিদিন

সিটি অব দ্যা হার্ট খ্যাত রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং’র জালান আলোতে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে থেমে থেমে অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। দেশটির ইমিগ্রেশন, ডিবিকেএল,পুলিশ, জেনারেল অপারেশন সোর্স ও মালয়েশিয়ার কোম্পানি কমিশনের সমন্বয়ে কয়েকটি সংস্থার মোট ২৬৭ জন কর্মকর্তার অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফার আলি জানিয়েছেন,অভিযানের শুরুতে মোট ৯১৫ জন বিদেশিকে চেক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ওমান ও অন্যান্য দেশের নাগরিক।

কাগজপত্র যাচাই বাছাই শেষে যৌথ এ অভিযানের সময় ৪৪০ জন অবৈধ অভিবাসীকে আটক দেখানো হয়েছে। এদের মধ্যে ৩৮৯ জন পুরুষ, ৪৭ জন নারী ও ৪ জন শিশু। পরবর্তী তদন্তের জন্য তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর