সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্সের ব্যাপারে শাকিবকে জিজ্ঞেস করুন : অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : নানা কারণে স্ত্রী অপু বিশ্বাসের ওপর বিরক্ত শাকিব খান। সে কারণে স্ত্রীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা এই নায়ক। গেল কয়েকদিন ধরে এমন খবর ঘুরে বেড়াচ্ছে ঢালিউডপাড়ায়। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন অপু বিশ্বাস।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাফে থার্টি থ্রিতে একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হন অপু। তারই আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিভোর্সের ব্যাপারে জানতে চাইলে অপু বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিছু পত্রিকায় নিউজ দেখে জানতে পেরেছি।’

ডিভোর্সের বিষয়ে শাকিব আপনাকে কোনো কিছু বলেননি? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘না। সে ব্যস্ত অভিনেতা। ছবির কাজ নিয়ে দেশের বাইরে আছে। আমার মনে হয় পুরো বিষয়টাই গুজব ছড়ানো হয়েছে। কারণ ডিভোর্স আগেভাগে ঘোষণা দিয়ে করার কোনো বিষয় নয়। আর তার কোনো নির্দিষ্ট কারণও দেখি না।’

তিনি আরও বলেন, ‘ডিভোর্সের খবর প্রকাশের পর থেকে সবাই আমার কাছে তথ্য জানতে চাইছেন। কিন্তু কেন? আমি তো ডিভোর্সের কথা বলিনি। যেহেতু খবরটা ছড়ানো হয়েছে শাকিব ডিভোর্স দেবে সেহেতু তার কাছেই সবার জানতে চাওয়া উচিত। পুত্র-সংসার নিয়ে আমি খুশি। আমার এ ধরনের কোনো ভাবনা নেই। আর শাকিবের আছে বলেও আমি বিশ্বাস করি না। সেও ছেলেকে অনেক ভালোবাসে।’

স্ত্রী হয়েও স্বামীর অপছন্দের লোকদের সঙ্গে ওঠাবসা করেন অপু, এমন অভিযোগ শাকিবের। পাশাপাশি আলোচনা উঠেছে শাকিবের অনুমতি ছাড়া সিনেমা করার কারণেই অপুর ওপর চটেছেন শাকিব খান। এই ব্যাপারে অভিমত জানতে চাইলে অপু বললেন, ‘এখানে চটে যাবার কিছু দেখছি না। বিশ্বের অনেক তারকাই বিয়ের পর তার কাজ চালিয়ে যাচ্ছে সফলভাবেই। শাকিব নিজেও তো কাজ করছে। বিয়ে করলেই অভিনয় করা যাবে না- এমন তো কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার যদি চাহিদা না থাকে আপনি চাইলেও কাজ করতে পারবেন না। দর্শক চায় আমি ফিল্মে ব্যাক করি। সে জন্যই আমাকে নিয়ে নির্মাতারা আগ্রহী হয়েছেন। এটা তো শাকিবের খুশি হবার বিষয়। আমার মনে হয় শাকিবের দেশে ফেরা পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত। তার আগে এই বিষয়টি নিয়ে মুখরোচক কোনো কিছু না ছড়ালেই খুশি হবো।’

অপু আরও বলেন, ‘শাকিবের বক্তব্য ছাড়াই গোপন সূত্রের বরাতে খবর ছাপছেন সবাই। সেই গোপন সূত্রটা কী আমি জানি না। হয়তো আপনারা সাংবাদিকরাই ভালো বলতে পারবেন। আমি অভিনেত্রী, অভিনয় দিয়ে অপু বিশ্বাস হয়েছি; অভিনয়টাই করতে চাই।’

এদিকে সবুজ ছায়া হাউজিং গ্রুপের শুভেচ্ছা দূত নিয়োজিত হয়েছেন অপু বিশ্বাস। আজ চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব বুঝে নিলেন তিনি। পাশাপাশি এই অভিনেত্রী শিগগিরই ফিরছেন চলচ্চিত্রে। এরইমধ্যে ‘কাঙ্গাল’ ও ‘কানাগলি’ নামে দুটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা