,

থাইল্যান্ডে অপেক্ষায় শাকিব, ভিসা জটিলতায় মিম

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খান কলকাতার ‘মাস্ক’ ছবির শুটিংয়ে গেল ৪ নভেম্বর উড়াল দিয়েছিলেন থাইল্যান্ডে। এই ছবির শুটিং এর ফাঁকে বাংলাদেশের উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’র গানের শুটিং করার ছিল ১৩ নভেম্বর থেকে থাইল্যান্ডে।

শাকিব সেখানে প্রস্তুত থাকলেও ‘আমি নেতা হব’ ছবির ইউনিট যথা সময়ে পৌঁছুতে পারেনি থাইল্যান্ডে। এই ছবির নায়িকা মিম ও পরিচালক উত্তম আকাশ ভিসা জটিলতায় পড়েছেন বলে জাগো নিউজকে জানান।

মিম বলেন, ‘ভিসা-ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে। এখনো ভিসা পাওয়া যায়নি। কবে থাইল্যান্ডে যাবো সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওদিকে আমার অন্য ছবির শুটিংয়ের তারিখ ঘনিয়ে আসছে। কি যে করবো কিছুই বুঝতে পারছিনা। উত্তম আকাশ বলেন, ভিসা ছাড়াও বিদেশের শুটিং করতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয়, সবকিছুর জন্য আবেদন করা হয়েছে। আশা করছি সবকিছু চূড়ান্ত হতে আরো দু-তিন দিন সময় লাগবে।’

‘আমি নেতা হব’ ছবির দুটি গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ থেকে উত্তম আকাশ, মিম ছাড়াও যাবেন ডিওপি, কোরিওগ্রাফার ছাড়াও আরো কয়েকজন। শাকিব খান জানিয়েছেন, আমি সময় মত এখানে এসেছি। কিন্তু ভিসা জটিলতায় পরিচালক, নায়িকা ও ইউনিট আসতে পারছে না। আমি তাদের জন্য অপেক্ষা করছি। এই সমস্যার সমাধান কবে হবে আমার জানা নেই।

‘আমি নেতা হব’ ছবিতে আরো অভিনয় করছেন ওমর সানি-মৌসুমি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই ছবিটি আগামী বিজয় দিবস উপলক্ষে মুক্তির কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে পুরোপুরি সংশয়। অন্যদিকে শাকিবের মাস্ক ছবিটি পরিচালনা করছে রাজীব বিশ্বাস। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস এর ব্যানারে এই ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা।

 

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে