,

বনানীতে দুর্বৃত্তের গুলিতে আদম ব্যবসায়ী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : হত্যারাজধানীর বনানীতে সিদ্দিক মুন্সি নামে এক আদম ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাসায় সিদ্দিক মুন্সির জনশক্তি রপ্তানির একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সেখানে চারজন দুর্বৃত্ত অতর্কিতে ঢুকে গুলি করে পালিয়ে যায়। এতে সিদ্দিক মুন্সি ও তাঁর প্রতিষ্ঠানের তিনজন কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সিদ্দিক মুন্সিকে মৃত ঘোষণা করেন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোশতাক আহমেদ খান জানান, কী কারণে এ হামলা করা হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা সেখানে অবস্থান করছেন। তাঁরা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব রুহুল আমিন জানান, সিদ্দিক মুন্সি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সেটি বোঝা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর