,

আবাহনী মাঠেই হচ্ছে বেঙ্গল সংগীত উৎসব!

news-image

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনটি অবশেষে আয়োজিত হতে যাচ্ছে। চলতি বছরই ২৬ ডিসেম্বর থেকে ধানমণ্ডির আবাহনী মাঠে শুরু হবে পাঁচ দিনের এই আয়োজন।

উৎসবটি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু মঙ্গলবার দুপুরে জানান, এই বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল, তাদের ৮০ শতাংশ এই আয়োজনে যোগ দেবেন।

আবুল খায়ের লিটু বলেন, আমরা ক্ল্যাসিক্যাল ফেস্টিভাল আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ চেয়েছিলাম। আমাদের আবেদনে অর্থমন্ত্রীরও সায় ছিল। কিন্তু ক্রিকেটের ভরা মৌসুমে এই আয়োজনটি করতে গেলে পরে টার্ফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে আয়োজনটি আমরা ধানমণ্ডির আবাহনী মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেই। এ বিষয়ে আমাদের অনুমতি নেওয়াও হয়ে গেছে।

আবুল খায়ের জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন ডেকে আয়োজনের বিস্তারিত তুলে ধরবে বেঙ্গল ফাউন্ডেশন। এর আগে এ বছরই ২৩ নভেম্বর থেকে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরটি বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল।

কিন্তু সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় সেই আয়োজনটি এ বছর করা হবে না বলে জানিয়েছিলেন আবুল খায়ের লিটু।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর