সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাণ্ডার কারণে পিছিয়ে গেল ভবঘুরের শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : কথা ছিল টিভি অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে শুরু করা হবে ‘ভবঘুরে’ ছবির শুটিং। নির্মাতা স্বপন আহমেদ ছবিটির শুটিং শুরু করবেন ফ্র্যান্স ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে। কিন্তু ভিসা জটিলতায় বিদেশে যেতে না পারায় ছবিটি থেকে বাদ পড়েন তানজিন তিশা। এরপর তার জায়গায় নেয়া হয় চিত্রনায়িকা পূর্ণিমাকে।

এ ছবির মাধ্যমে পাঁচ বছর পর চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল পূর্ণিমার। কিন্তু আপাতত ছবিটি হচ্ছে না। পিছিয়ে গেল এর শুটিং। আবহাওয়া অনুকূলে না থাকার কারণেই ছবিটির শুটিং পিছিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছবিটির জন্য আমরা সবাই ভিসা কনফার্ম করেছি।

কিন্তু আপাতত আমার প্যারিস যাওয়া হচ্ছে না। কারণ ওখানে এখন অনেক ঠাণ্ডা। ছবির কাহিনী অনুযায়ী আমাদের বেশিরভাগ দৃশ্যধারণ আউটডোরে হবে। এ ঠাণ্ডায় শুটিং করা সম্ভব নয়। আগামী বছরের এপ্রিলের দিকে শুটিং শুরু হবে।’ নির্মাতা বলেন, প্যারিসে এখন আবহাওয়া ১০ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে বাইরে শুটিং করা সম্ভব নয়। তাই শুটিং পিছিয়ে দেয়া হয়েছে। আগামী বছর ছবিটির শুটিং শুরু করব।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা