,

সাকিবদের বিদেশি লিগ খেলায় লাগাম দিল বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই বিষয়টা আলোচিত হচ্ছিল দেশের মিডিয়ায়। বিশেষ করে কাউন্টি খেলতে গিয়ে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ার পর অনেকেই সাকিব-তামিমদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ওপর লাগাম টানার কথা বলেছিলেন।

দেরিতে হলেও শেষ পর্যন্ত এই এই ব্যাপারে উদ্যোগী হলো বিসিবি। এখন থেকে দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না বাংলাদেশি তারকা ক্রিকেটাররা।

অবশ্য এতে বেশ অসুবিধাই হয়ে গেল কয়েকজন ক্রিকেটারের। যেমন সাকিব, তামিম, মুস্তাফিজ এমনকি মাহমুদ উল্লাহ রিয়াদরা নিয়মিত বিদেশি লিগে খেলেন। তাদের আয়ের বড় একটি অংশ আসে এসব বিদেশি লিগ থেকে। এবার বিসিবির নতুন নিয়মের কারণে দুটি লিগেই তাদের আয় সীমাবদ্ধ থাকবে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিসিবির উদ্দেশ্য মহৎ।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এটি বোর্ডের একটি নীতিনির্ধারণী সিদ্ধান্ত। আমরা বছরে দুটি ছাড়পত্র দেব।

এটি কেস-বাই-কেস ভিত্তিতে দেওয়া হবে এবং নতুন নিয়ম সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে। আমরা খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিতে চাই, যাতে তারা চোট সামলে উঠতে পারে। আন্তর্জাতিক ম্যাচে আমরা সব খেলোয়াড়কে তৈরি রাখতে চাই। ‘

এ ছাড়া আরো একটি চমৎকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবির সভায়। জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া লিগে বেশি দেখাই যায় না। তবে দক্ষিণ আফ্রিকা সফরের ভয়াবহ দুঃস্বপ্ন শেষে এবার ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সকল লিগের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর