,

টসে হেরে ব্যাট করছে খুলনা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলের পঞ্ম আসরে ব্যাট হাতে বড় রান না আসলেও বল হাতে সমান তালে পারফর্ম করে চলছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ঘূর্ণিতে দলীয় ২২ রানেই আবু হায়দারের তালুবন্দি হয়েছেন মাইকেল ক্লিঙ্গার (১০)।

৭ রানের ব্যবধানে খুলনার দূর্গে দ্বিতীয় আঘাত হানেন রনি-সাকিব জুটি। এবার আবু হায়দার রনির বলে উইকেটকিপার ব্যাটসম্যান ধীমান ঘোষের (২) ক্যাচ নেন সাকিব আল হাসান। দলের বিপদ কাটানোর মিশনে আছেন অপর ওপেনার শান্ত এবং রুশো।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে মাহমুদ উল্লাহ রিয়াদের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এখন পর্যন্ত ৩ ম্যাচে ২টি জয় নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ঢাকা ডায়নামাইটস। একই সংখ্যক ম্যাচ খেলে একই সংখ্যক জয় পাওয়া খুলনা রানরেটে পিছিয়ে থাকায় চার নম্বরে অবস্থান করছে।

ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান (অধিনায়ক), এভিন লুইস, শহীদ আফ্রিদি, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, মোসাদ্দেক হোসেন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, খালেদ আহমেদ, নাদিফ চৌধুরী

খুলনা টাইটানস
মাহমুদ উল্লাহ (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়া, নাজমুল হোসেন শান্ত, মাইকেল লিঙ্গার, রাইলি রুশো, আরিফুল হক, কার্লোস ব্রাফেট, জোফ্রা আর্চার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর