,

বছরের শুরুতেই জিৎ-নুসরাত ফারিয়ার ছবি

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেতা জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটির তৃতীয় ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। এই ছবির শুটিং শেষ পর্যায়ে।

ছবিটি আগামী বছরের ১৯ জানুয়ারি ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তি পাবে। জিৎ-ফারিয়া জুটি বেঁধে এর আগে ‘বাদশা-দ্য ডন’ ও ‘বস টু’ ছবিতে অভিনয় করলেছিলেন। পর পর দুই ঈদে ছবি দুটি মুক্তি পেয়েছিল।

আগামী বড়দিন (২৫ ডিসেম্বর) ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। জিতের বরাত দিয়ে বলা হয়েছে ১৯ জানুয়ারি ছবিটি মুক্তি দেয়া হচ্ছে।

‘ইন্সপেক্টর নটি কে’ ছবিটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা অশোক পাতি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্মওয়ার্ক। এই ছবিতে জিৎ-ফারিয়া দু’জনেই অভিনয় করছেন পুলিশ চরিত্রে।

গেল ২৩ আগস্ট থেকে জিৎ-ফারিয়ার এই ছবির শুটিং শুরু হয়েছিল। ইতালি, থাইল্যান্ড ও ইন্ডিয়ার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পের ছবি ‘ইন্সপেক্টর নটি কে’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর