,

মাদারীপুরে বিমানবন্দর নির্মাণের জায়গা চূড়ান্ত

news-image

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য মাদারীপুরের দুইটি স্থান চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার চরজানাজাতকে অগ্রাধিকার দিয়ে বিমান মন্ত্রণালয়কে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে জাপানি সংস্থা নিপ্পন কোয়ি।

চূড়ান্ত তালিকার দুইটি জায়গাই মাদারীপুরের হওয়ায় খুশি সেখানকার এলাকাবাসী। পদ্মাসেতুর মত বিমানবন্দর নির্মাণের জন্যও জমি দিতে প্রস্তুত এলাকাবাসী । তবে তারা জমির নায্যমূল্য পাওয়ার দাবি করছে। সূত্র: একাত্তর টিভি

প্রায় তিন বছর আগে একটি জনসভায় চরজানাজাতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য ৫ হাজার মানুষ গণ-স্বাক্ষর দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে। এর সম্ভাবতা যাচাই করতে গত বছর জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেডকে কার্যাদেশ দেয় সরকার। এরপর গত এক বছর ধরে সমীক্ষা চালানোর পর গত অক্টোবর মাসের শেষ দিকে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। কিন্তু কোন খাতে কত টাকা ব্যয় হবে সেটা উল্লেখ ছিল না।

স্থানীয় এক ইউপি সদস্য জানান, ৮ হাজার একর জমি নিয়ে অত্যাধুনিক এই বিমানবন্দর নির্মাণ বর্তমান সরকারে একটি নির্বাচনী প্রতিশ্রুতি। যার নির্মাণ কাজ ২০১৯ সালের মধ্যে শুরু করার কথা রয়েছে।

সিভিল এভিয়েশন বলছেন, বিমানবন্দরটি নির্মাণ হলে এতে প্রতি ২৪ ঘন্টায় ৪০০ যাত্রীবাহী ফ্লাইট ও ২০০ কার্গো ফ্লাইট অপারেশন করা যাবে। আর প্রতিবছর কমপক্ষে ১ কোটি ২০ লাখ যাত্রী চেকিং ও চেক আউট সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর