সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ নিয়ে এখনই কোনো কথা বলব না : অপু

news-image

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের এখন বেশ আলোচিত খবর ঢাকাই চলচ্চিত্রের দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ঘর ভেঙে যাচ্ছে। তবে এ নিয়ে এখনও কেউই মুখ ফুটে কিছু বলেননি। তবে শাকিবের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন, বিচ্ছেদের পথেই হাঁটছেন শাকিব খান।

শাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, তিনি শুটিং নিয়ে ব্যস্ত আছেন, তাই এ বিষয়ে কোনো কথা বলবেন না। একই ব্যাপারে যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গেও।

তবে অপু বিশ্বাস বলেন, ‘আমি গত দুদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে এমন খবর দেখছি। তবে কে, কেন এসব নিয়ে নিউজ করছেন, আমি জানি না। শাকিব খানের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ আছে; কিন্তু আমার সঙ্গে এমন বিষয় নিয়ে কোনো কথা হয়নি।’

বিচ্ছেদ নিয়ে শাকিবের সঙ্গে কোনো আলাপ হয়েছে কি না—জানতে চাইলে অপু বলেন, ‘আমি ডিভোর্স নিয়ে এখনই কোনো কথা বলব না। আর বিচ্ছেদ হলে আপনারা তখন তো সবাই সেটা জানতেই পারবেন।’

গত এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী।

এরপরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পরপরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু বিশ্বাস। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ঠিক তখন থেকেই শাকিব-অপুর টানাপড়েন চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা