,

সমঝোতা হলে তিন সপ্তাহে রোহিঙ্গা ফেরত

news-image

নিউজ ডেস্ক : পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। আজ সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের ৩১তম সম্মেলনের এক প্লেনারি অধিবেশনে এই প্রতিশ্রুতি দেন তিনি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ সম্মেলন চলছে। খবর ম্যানিলা বুলেটিন ও সিএনএন ফিলিপাইনের।

সম্মেলনে সু চির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক হওয়ার তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের দেশে ফেরানো হবে।

আসিয়ানের ওই অধিবেশনটি ছিল রুদ্ধদ্বার। অধিবেশন শেষ হওয়ার পর সু চির দেওয়া ওই প্রতিশ্রুতির কথা জানান ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক জুনিয়র। বৈঠকে সু চি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে ‘উদ্বেগ’ জানান। কূটনৈতিক সূত্রগুলো জানায়, অধিবেশনে রোহিঙ্গাদের বিষয়টি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের পক্ষ থেকে উত্থাপন করা হয়।

আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি প্রসঙ্গটি ওঠার পর মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার আনান কমিশনের প্রস্তাব মেনে চলছে। হ্যারি রক জুনিয়র সাংবাদিকদের বলেন, ‘মানবিক সহায়তাকে অভিনন্দন এবং বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের (রোহিঙ্গাদের) প্রত্যাবাসন করা হবে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে।

আজকের অধিবেশনে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসবাদ দমন এবং রাখাইনে শান্তি ফিরিয়ে আনতেই ওই রাজ্যে সেনা অভিযান পরিচালনা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর