,

৩ দিনের রিমান্ডে জঙ্গি সোহেল মাহফুজ

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের শোলাকিয়ায় গত বছর ঈদের দিন জঙ্গি হামলার মামলায় জঙ্গি আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজকে তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পুলিশ তাকে ১নং আমল গ্রহণকারী আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ শোলাকিয়া জঙ্গি হামলার মামলায় তাকে শ্যোন অ্যারেস্টেরও নির্দেশ দেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গি সোহেল মাহফুজ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাদীপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল ও গোদাগাড়ি থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন। রবিবার তাকে কিশোরগঞ্জে আনা হয়।

একই মামলায় সোহেল মাহফুজের সাথে আজ আদালতে নিয়মিত হাজিরা দেন মিজানুর রহমান ওরফে বোমা মিজান, জাহিদুল হক তানিম ও আনোয়ার হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর