সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের গণিত প্রশ্নপত্রে ভুল

news-image

চলমান জেএসসি পরীক্ষার কুমিল্লা শিক্ষা বোর্ডের গণিতের প্রশ্নপত্রে দুটি নৈর্ব্যক্তিক (বহু নির্বাচনী) প্রশ্নের সঠিক উত্তর ছিল না। গণিত বিষয়ের পরীক্ষার ‘খ’ সেটের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ২৫ নম্বর প্রশ্নে লেখা হয় ‘পি’ রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?’ উত্তরের জন্য অপশন দেয়া হয় (ক) ৭ বর্গ সেন্টিমিটার, (খ) ২৪ বর্গ সেন্টিমিটার, (গ) ২৮ বর্গ সেন্টিমিটার ও (ঘ) ৪৮ বর্গ সেন্টিমিটার। কিন্তু সঠিক উত্তর হবে ১২ বর্গ সেন্টিমিটার, যা উত্তরের জন্য দেওয়া চারটি অপশনের মধ্যে ছিল না।

অপর একটি প্রশ্নে লেখা হয় ‘ও’ রম্বসের পরিসীমা নিচের কোনটি?’ উত্তরের জন্য অপশন দেওয়া হয় (ক) ১২ বর্গ সেন্টিমিটার, (খ) ১২ বর্গ সেন্টিমিটার, (গ) ২০ বর্গ সেন্টিমিটার (ঘ) ২০ বর্গ সেন্টিমিটার। অথচ সঠিক উত্তর হবে (৪১৩ সেন্টিমিটার)। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শকদের জানালে তাৎক্ষণিকভাবে বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বোর্ড কর্মকর্তাদের চোখে ভুলটি ধরা পড়ায় সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলক ২ নম্বর দেয়ার সিদ্ধান্ত জানানো হয়।

সোমবার কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক  বলেন, এ ভুলের দায় বোর্ডের নয়, প্রশ্ন প্রণয়নকারীদের। তবে ভুল উত্তরের কারণে সকল পরীক্ষার্থীই ২ নম্বর পাবে বলে তিনি নিশ্চিত করেছেন।

comilla1

পরীক্ষা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়ে যায়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তরে গরমিল রয়েছে। তবে এ জন্য পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না, যারা উত্তরপত্র ভরাট করেছে তারাও নম্বর পাবে, যারা ভরাট করেনি তারাও নম্বর পাবে। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পরই আমাদের প্রশ্ন দেখার সুযোগ হয়, এর আগে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় সকল বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ভিন্ন বোর্ডের প্রশ্ন নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু তখন প্রশ্নে ভুল আছে কি না তা দেখার ক্ষমতা কোনো বোর্ডের হাতে থাকে না।

তিনি আরও বলেন, প্রশ্ন প্রণয়ন ও যাচাই বাছাই করার পর তা লটারির পর্যায়ে যায়, তাই এ ভুলের জন্য পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় বিষয়টি উপস্থাপন করার পর ওই প্রশ্নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা