সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় করতে গেলে লজ্জাহীন হতে হয় : বিদ্যা

news-image

বিনোদন ডেস্ক : যে কোনো অভিনেতার কাছেই লজ্জাহীন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বলিউড ডিভা বিদ্যা বালান।

নোদিয়ায় একটি অনুষ্ঠানে নায়িকা এ মন্তব্য করেন।

তিনি বলেন, অভিনয় করতে গেলে অবশ্যই লজ্জাহীন হতে হবে। তা ছাড়া নির্ভীক ও বিন্দাসও হওয়া দরকার।

বিদ্যা বালান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘তুমহারি সুলু’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ১৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিভানি। যেখানে একজন গৃহিণী কীভাবে তার স্বামী এবং সন্তানদের সঙ্গে জীবনযাপন করেন তা দেখানো হবে।

সিনেমা সম্পর্কে বিদ্যা বলেন, মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে এ সিনেমা তৈরি। সুলু একজন খুবই উদ্যমী নারী। যে সব কিছুই করতে চায়। সিনেমা দেখার পর মানুষ হাসিমুখে হল ছাড়বে।

সিনেমার কালেকশন নিয়ে মোটেও চিন্তা করছেন না তিনি।

বিদ্যার মতে, যদি একটি সিনেমা মানুষের হৃদয় স্পর্শ করে বা মন জয় করে, তা হলেই সেই ছবি সফল। তারপর যদি সেই ছবি থেকে প্রযোজক কিছু টাকা আয় করতে পারে তা হলে সেটি সুপারহিট।

বলিউডে যারা আসতে চান তাদের উদ্দেশে বিদ্যা বলেন, সফলতা কেউ এনে দেবে না। নিজের রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে সফলতার সবচেয়ে বড় গুণ হল নিজের আত্মবিশ্বাস। দুনিয়ানিউজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা