,

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসে সদস্য সংগ্রহ অভিযান শুরু 

news-image

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমীর যোবায়ের আহমেদ আনসারীকে আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর) আসনে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়েছে।

রোববার সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের কাছে এ দাবী জানানো হয়।

জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিশের আদর্শ, উদ্দেশ্যে ও কর্মসূচীর সাথে ঐক্যমত পোষন করে যোগদান, দাওয়াতী মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নায়েবে আমীর হাফেজ জুবায়ের আহমেদ আনসারী।

জেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা আলহাজ্ব আবদুল আজিজ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মুহসিনুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম খন্দকার, মাওলানা আলী আজম, মোস্তাফিজুর রহমান, মুহিবউল্লাহ, সাইফুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলাম, মাওলানা নূরুল আমিন খান, কাউসার আহমদ হাসান, জানে আলম সিদ্দিকী প্রমুখ।

সভাপতির বক্তৃতায় আবদুল আজিজ খন্দকার কেন্দ্রীয় নেতাদের কাছে নায়েবে আমীর যোবায়ের আহমেদ আনসারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে মনোনয়ন দেয়ার দাবী জানান। অনুষ্ঠানে খেলাফত মজলিশের আদর্শে অনুপ্রানিত হয়ে শতাধিক লোক এ সংগঠনে যোগ দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে