,

অনন্ত-বর্ষার ঘরে নতুন অতিথি

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে এ সন্তানের জন্ম দেন বর্ষা।

ব্যাংকক থেকে মোবাইল ফোনে অনন্ত আবারও বাবা হওয়ার খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমার ইচ্ছে ছিল পুত্রসন্তান হোক। আল্লাহ আমার সে ইচ্ছে পূরণ করেছেন। এ জন্য মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। ছেলের নাম রেখেছি আবরার ইবনে জলিল। বর্তমানে মা ও সন্তান দুজনেরই শরীর সুস্থ রয়েছে। এরই মধ্যে সন্তানের বয়স ২০ দিন হয়েছে। ডাক্তার ক্লিয়ারেন্স দিলে শিগগিরই সন্তানকে নিয়ে দেশে ফিরব।’

এদিকে ঘরে নতুন অতিথির আগমনে বর্ষাও দারুণ খুশি।

তিনি বলেন, ‘আবারও মা হতে পেরে বেশ ভালো লাগছে। আরিজের খেলার সঙ্গী হল এবার। আল্লাহ যেন আমার দুই সন্তানকে হেফাজত করে এ কামনাই করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, অনন্ত-বর্ষা দম্পতির ঘরে আরিজ নামে আরও এক পুত্রসন্তান রয়েছে। একই হাসপাতালে আরিজেরও জন্ম হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর