সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬২ বছর বয়সে ফের বাবা হচ্ছেন মি. বিন!

news-image

বিনোদন ডেস্ক : মি. বিন। ব্রিটিশ কমেডিয়ান অভিনেতা। যার প্রকৃত নাম রোয়ান অ্যাটকিনসন হলেও দর্শকদের কাছে মি. বিন নামেই পরিচিত। দারুণ অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসিয়েই তিনি এ খ্যাতি পেয়েছেন। বর্তমানে এ অভিনেতার বয়স ৬২ বছর। তবে এ বয়সেই আবার বাবা হতে যাচ্ছেন রোয়ান অ্যাটকিনসন।

সহধর্মীনি কমেডি অভিনেত্রী লুইস ফোর্ডের বয়স অবশ্য ৩৩ বছর। তারা আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সন্তান আসবে পৃথিবীতে।

এর আগে রোয়ান অ্যাটকিনসন বিয়ে করেন সানতেরা শাস্ত্রেকে। যেখানে তাদের ২৩ বছর বয়সী পুত্র বেন এবং ২১ বছর বয়সী কন্যা লিলি রয়েছে।

২০১৪ সালে সাবেক স্ত্রী সানতেরার কাছ থেকে আলাদা হন রোয়ান।

পরের বছরই ৬৫তম কোর্ট শুনানীর মধ্য দিয়ে তাদের ২৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে।
২০১২ সালে ওয়েস্ট এন্ড কমেডি কোয়াটারমাইনস টার্ম এ একসাথে কাজ করতে গিয়ে এ দম্পতির পরিচয় হয়। একটি সূত্র থেকে জানা যায়, রোয়ান এবং লইস উভয়ই অধির আগ্রহে নতুন সন্তানের জন্য অপেক্ষা করছেন।

রোয়ান অ্যাটকিনসন অবশ্য শুধু কমেডিয়ান নন, তার আরও বহু গুণ রয়েছে। তিনি একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। তিনি সুপরিচিত মিস্টার বিন, সিটকম্‌ ব্লাকাডার এবং নট দ্য নাইন ও’ক্লক নিউস ব্যঙ্গরচনা স্কেচ্‌ শো জন্য। তাকে ৫০ জন সেরা কৌতুক অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

রোয়ান অ্যাটকিনসনের অবশ্য প্রচুর ভক্তকূল রয়েছে। তারা নতুন সন্তানের আগমন বার্তায় এখন থেকেই অভিনন্দন জানাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা