,

একঘেঁয়েমি কাটাতে ১০০ জন রোগীকে ‘খুন’ করল নার্স

news-image

অনলাইন ডেস্ক : প্রথমে রোগীর হৃদযন্ত্র বিকল করার জন্য শরীরে বিষ প্রয়োগ করত। এরপর রোগীর অবস্থা খারাপ হতে থাকলে তাকে বাঁচানোর ‘আপ্রাণ প্রয়াস’ করা হত।

তাতে যদি রোগী সুস্থ হয়ে যেত, সাফল্যের পুরো ‘ক্রেডিট’টাই নিত নার্স। আর সুস্থ না হলে বা রোগীটি মারা গেলে কান্নায় ভেঙে পড়ত চিকিৎসার দায়িত্বে থাকা নার্স।

এইভাবেই ১০৬ জন রোগীকে খুন করার অভিযোগ উঠল জার্মানির এক নার্সের বিরুদ্ধে। ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে জার্মানির ডেলমেনহর্স্ট হাসপাতাল-সহ দুটি হাসপাতালে কাজ করেছে নিয়েলস হেজেল নামের ওই নার্স। ২০০৫ সালে এক রোগীর শরীরে বিষ ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করার সময়েই অন্য এক নার্সের হাতে ধরা পড়ে যায় নিয়েলস। তখনই ফাঁস হয়ে যায় তার সব কীর্তি। ওই রোগী বেঁচে যায়, নিয়েলেসকে পাঠানো হয় জেলে।

আর তারপরই তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায়, এই কয়েক বছরে একই পদ্ধতিতে নিয়েলেস প্রায় ৯০ রোগীকে খুন করেছে।

নিয়েলসের দ্বারা শরীরে বিষ ঢোকায় এরপরও আরও ১৬ জন রোগীর মৃত্যু হয়। নিয়েলেস জানিয়েছে, কাজের একঘেঁয়েমি কাটাতেই নাকি সে একাজ করে এসেছে। আপাতত জেলে ঠাঁই হয়েছে নিয়েলেস। পুরো ঘটনায় তদন্ত করতে গিয়ে হতভম্ভ হয়ে গেছেন তদন্তকারীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর