,

শেষ পর্যন্ত হাসপাতালেই হলো বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের দিন তারিখ আগেই নির্ধারণ করা ছিল। শুধু তাই নয়, গায়ে হদুল হয়ে গিয়েছিল। কিন্তু বিপত্তি বাধে কনে’কে নিয়ে। হলুদের দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর অন্ত্রে কিছু সমস্যা হয়েছে। চিকিৎসা শেষ হয়নি, ফলে বিয়ের আগে ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠে না।

এদিকে, গায়ে হলুদের পর বিয়ে বন্ধ হওয়ায় অমঙ্গল হবে মনে করে পাত্র বরযাত্রী নিয়ে সোজা হাজির হন হাসপাতালে। রাইলস টিউব খুলে লাল লেহঙ্গা পরা ২৮ বছরের কনেকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসা হয় হাসপাতালের কনফারেন্স রুমে। তখনও হাতে ছিল স্যালাইনের চ্যানেল। সেখানেই কাজির সামনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। হাসপাতাল যে নিজেদের কনফারেন্স রুমে হেরা-শাহনওয়াজের বিয়ের অনুষ্ঠান করতে দিয়েছে তাতে কৃতজ্ঞ দুই পরিবার। শুধু ঘরের ব্যবস্থা করা নয়, হাসপাতাল কর্মীরা চা, কফি, সন্দেশ, বিস্কুটের আয়োজন করেন তাঁদের জন্য। এরপর কনে আবারও ফিরে যান হাসপাতালের ফিমেল ওয়ার্ডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর