,

কাশ্মীরি সুন্দরী আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনীত পরবর্তী ‘রাজি’ সিনেমা নিয়ে খুবই উৎসাহী এই অভিনেত্রী। মেঘনা গুলজার পরিচালিত থ্রিলার ঘরানার এ সিনেমায় কাশ্মীরি এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। গল্পে পাকিস্তানি এক অফিসারকে বিয়ে করেন আলিয়া।

আগামী বছর মে মাসে ‘রাজি’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করলেন আলিয়া। ২৪ বছর বয়সি এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেন। ছবিতে লেখা রয়েছে, ‘রাজি’র জন্য ছয় মাস’। আর ছবিটিতে কাশ্মীরি একজন সুন্দরী নারীরূপে হাজির হয়েছেন তিনি।

এছাড়াও সিনেমাটির সহযোগী প্রযোজক, আলিয়ার পরামর্শদাতা ও বন্ধু করন জোহর আরেকটি ফার্স্ট লুক প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘অনেক রহস্যময় ও ভালোবাসার একটি জার্নি’।

 

 

এদিকে আলিয়া তার চরিত্র ও শুটিং প্রসঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘গত রাতে খুবই ভাবপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ গত কয়েক মাস ধরে এই চরিত্রটির সঙ্গে বসবাস করছি।’ আলিয়ার সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন ভিকি কৌশল। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর