,

‌‌‌বিএনপির সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে : ডিএমপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ কথা জানিয়েছেন।

এর আগে বিএনপির সমাবেশ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিএনপি এই সমাবেশ করবে এবং পুলিশের পক্ষ থেকে এই সমাবেশে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সব দলের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। আমরা ইতিমধ্যে বিএনপিকে শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার অনুমতি দিয়েছি ।

তিনি বলেন, সমাবেশে যাতে বিশৃঙ্খলা না হয়, জনদুর্ভোগ না হয়, যানজট সৃষ্টি না হয়। কোনো ধরনের নাশকতা- ধ্বংসযজ্ঞ না হয়। সেই শর্তগুলো দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, আমরা প্রত্যাশা করছি, যে শর্ত দিয়েছি সুশৃঙ্খলভাবে তারা (বিএনপি) সমাবেশ করবে। কোনোভাবে জনভোগান্তি সৃষ্টি করবে না। এর পরেও যদি কেউ জনভোগান্তি সৃষ্টি করে। অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কারণ দেশে কেউ আইনের উর্ধ্বে নয়।

প্রসঙ্গত, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আজ রবিবার। সমাবেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর