,

লড়াই চালিয়ে যাচ্ছে চিটাগং

news-image

স্পোর্টস ডেস্ক : শুরু থেকে ধীর গতিতে ব্যাটিং করছিল খুলনা টাইটান্স। হঠাৎ করেই জ্বলে ওঠেন তাদের দুই ব্যাটসম্যান আরিফুল-ব্রাথওয়েট। শেষ দিকে তাদের দু’জনের তাণ্ডবে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭০।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দিকেই মুখ থুবড়ে পরেছে চিটাগংয়ের টপঅর্ডারের ব্যাটসম্যানেরা। চিটাগংয়ের টপঅর্ডারকে একাই লণ্ডভণ্ড করে দেন খুলনার ফাস্ট বোলার আবু জায়েদ রাহী। একাই তুলে নিয়েছেন ৩টি উইকেট। আর একটি উইকেট তুলে নিয়েছেন ব্রাথওয়েট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৮৩ রান। উইকেটে আছেন মিসবাহ উল হক (২৪) আর সিকান্দার রাজা (২৬)।

চিটাগং শিবিরে শুরুতেই ধাক্কা দেয় আবু জায়েদ। দলীয় ২ রানেই ফেরান আগের দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করা লুক রনকিকে। এর পরই শূন্য রানে ফেরান সৌম্য সরকারকে। দলীয় ২১ রানের সময় আবারও আঘাত হানেন রাহী। এবার শিকার দিলশান মুনাবিরা।

এমন বিপর্যয়ের পর দলের হাল ধরেছেন অধিনায়ক মিসবাহ আর তাকে ভালো সঙ্গ দিচ্ছেন সিকান্দার রাজা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর