,

সিজার-উৎপল নিখোঁজে পুলিশের কোনো ব্যর্থতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল দাসের নিখোঁজ হওয়া এবং তাদের খুঁজে বের করতে না পারায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নৌপুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিমত ব্যক্ত করেন তিনি।

শিক্ষক সিজার ও সাংবাদিক উৎপলকে খুঁজে বের করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যর্থতা নেই। কি হয়েছে গোয়েন্দারা তা খতিয়ে দেখছে। অনুসন্ধান চলছে।

বিএনপির সমাবেশের আগে আইনশৃঙ্খলা বাহিনী গণপরিবহন বন্ধ করে দিয়েছে বলে ওঠা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইল তিনি বলেন, বিএনপি তাদের মতো করে সমাবেশ করছে। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। এখানে কোনো সমস্যা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর