,

দ্রুত উইকেট হারিয়ে চাপে খুলনা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ঢাকা পর্বের প্রথম খেলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে খুলনা টাইটানস।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চিটাগং ভাইকিংস।

তবে এবারের আসরে খুব একটা সুবিধা করতে না পারা খুলনা দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে। সানজামুলের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানের মাথায় সাজঘরে ফেরেন চাডিক ওয়াল্টন।

দলীয় ১৩ রানের মাথায় ফের আঘাত হানেন সানজামুল। ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন মাইকেল ক্লিংগার।

এর পর মুনওয়ারার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে দলীয় ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন নাজমুল হোসাইন শান্ত। ফেরার আগে তার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৯।

১০ ওভার শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ৭০। মাহমুদুল্লাহ ২০ ও আরিফুল হক ১ রানে ক্রিজে রয়েছেন।

সিলেট পর্বে দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে খুলনা। মাত্র দুই পয়েন্ট নিয়ে তালিকায় একেবারেই তলানিতে রয়েছে মাহমুদুল্লাহর দল। প্রথম ম্যাচ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরে আসরটি শুরু করে খুলনা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে জয় পেয়ে আবার কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। লড়াইয়ে ফিরতে হলে আজকের ম্যাচে জিতেই হবে তাদের।

অন্যদিকে চিটাগং ভাইকিংসও এবার হার দিয়ে শুরু করে। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে হেরে যায়। অবশ্য দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে তারা। দুই ম্যাচে একটি জয় পেয়ে দুই পয়েন্ট নিয়ে তালিকায় তারা আছে পঞ্চম স্থানে। রানরেটে কিছুটা এগিয়ে থাকায় তারা কিছুটা এগিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর