,

‘হীরার আংটিতে’ অপহৃত হলেন প্রভা

news-image

বিনোদন প্রতিবেদক : আসাদুজ্জামান সোহাগের রচনায় চয়নিকা চৌধুরীর ‘হীরার আংটি’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, অভিনেতা শিপন মিত্র ও সজল।

নাটকের গল্পে দেখা যাবে, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর প্রভা অপহৃত হন।
অবশেষে প্রভাকে পাওয়া গেলেও পলাতক রয়ে যান প্রভার হবু স্বামী শিপন মিত্র।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, রাসেল ও রুপা দুজন দুজনকে ভালোবাসে। পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। এরপর রুপা অপহৃত হয়। পরে রুপাকে পাওয়া যায় কিন্তু পলাতক থাকে রাসেল। সে সময়ে রুপার জীবনে উপস্থিত হয় রাসেলের বন্ধু পাভেল। তারপর কী ঘটে সেটি জানার জন্য নাটকটি দেখতে হবে।

নাটকটি প্রসঙ্গে প্রভা বলেন, নাটকের গল্পটি অনেক চমৎকার। গল্পের মধ্যে একটা রহস্য লুকায়িত আছে।
এই নাটকে আমার বিপরীতে সজল ও শিপন মিত্রকে দেখা যাবে। নাটকটি নিয়ে আমি আশাবাদী।

শিপন মিত্র বলেন, চয়নিকা চৌধুরী ও প্রভার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। নাটকের গল্পটি রহস্যময়। আমার চরিত্রটিও বেশ মজার। আমার এবং প্রভার রসায়ন দর্শকদের ভালো লাগবে আশা করছি।

প্রসঙ্গত, এর আগে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘ও আমার ভালোবাসার দেশ’ শীর্ষক একটি নাটকে প্রভা ও শিপন মিত্র জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন।

আসছে ১৬ই ডিসেম্বর নাটকটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর