,

কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় তুলে নিল স্পেন

news-image

স্পোর্টস ডেস্ক : কোস্টারিকার বিপক্ষে ৫-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে স্পেন। এদিন দাভিদ সিলভার নৈপুণ্যে স্পেন কোস্টারিকাকে কোনো পাত্তায় দেয়নি দলটি।

লা রোসালেদা স্টেডিয়ামে গত শনিবার রাতে স্পেনের জয়ে জোড়া গোল করেন সিলভা। জর্দি আলবার গোলেও অবদান রাখেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। বাকি দুই গোল আলভারো মোরাতা ও আন্দ্রেস ইনিয়েস্তার।

শুরু থেকে কোস্টারিকাকে চাপে রাখা স্পেন এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। সিলভার নিচু করে বাড়ানো বল ধরে বাঁ দিক থেকে নেওয়া আলবার জোরালো শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় তারা।

২৩তম মিনিটে ফিরতি সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। ৫৫ ও ৬২তম মিনিটে গোল করে স্পেনের বড় জয় অনেকটা নিশ্চিত করেন সিলভা।

কোস্টারিকার ডিফেন্ডারেদের ভুলে ডি বক্সের ভেতরে বল পেয়ে প্রথম গোলটি করার পর বাঁ পায়ের জোরালো শটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে স্কোরলাইন ৪-০ করেন এই মিডফিল্ডার।

৭৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ইনিয়েস্তার শট জালে জড়ালে বড় নিয়ে মাঠ ছাড়ে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে