,

দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে তেমন কোচ নেব : বিসিবি পরিচালক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে চন্দ্রিকা হাথুরুসিংহের যুগ শেষ হতে যাচ্ছে কিনা তা এখনও অফিসিয়ালি বলা যাচ্ছে না। হাথুরু যে ব্যক্তিত্বের মানুষ তাতে তার মানভঞ্জন করা যে কঠিন কাজ তা অবশ্য আন-অফিসিয়ালি বলে দেওয়া যায়।

এখন প্রশ্ন হলো, জাতীয় দলের নতুন কোচ নিয়ে বিসিবির ভাবনা কী? দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির পরিচালক জালাল ইউনুস জানালেন তাদের ভাবনার কথা।

বিসিবি পরিচালক শুরুতেই বললেন, নতুন কোচ নিয়োগ নিয়ে কোনো তাড়াহুড়া করবে না বোর্ড। সামনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও নতুন কোচ নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে বোর্ড। জালাল ইউনুস বললেন, ‘যদি এটা সিদ্ধান্ত হয়ে যায় যে তিনি (হাথুরুসিংহে) আর আসবেন না, তাহলে আমরা নতুন কোচ খুঁজতে শুরু করব। তবে নতুন কোচের জন্য আমরা খুব একটা তাড়াহুড়ো করব না। দু-এক মাস সময় নেব। ‘

বাংলাদেশ দলকে একের পর এক সাফল্য এনে দেওয়া হাথুরুসিংহে ছিলেন রাশভারী, কঠোর ব্যক্তিত্বের অধিকারী। দল এবং বোর্ডের ওপর তার কঠোর নিয়ন্ত্রণ ছিল। তাকে বলা হত বাংলাদেশের ক্রিকেটের একনায়ক।
এসব কারণে অনেকের পছন্দের তালিকায় ছিলেন না তিনি। যেহেতু সাফল্য আসছিল, তাই ওসব নিয়ে মাথাব্যথা ছিল না বিসিবির।

এর আগে জেমি সিডন্স কিংবা ডেভ হোয়াটমোরের আমলেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে হাথুরুর তুলনায় তা নগন্য। সিডন্সকে দলের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য দায়ী করেন অনেকে। আর হোয়াটমোরের যাওয়াটা সুখকর হয়নি। তাই জালাল ইউনুস বললেন, ‘ক্রিকেটারদের সঙ্গে মানিয়ে নিতে পারবে এমন কাউকেই কোচ হিসেবে নেব আমরা। উপমহাদেশের মানসিকতার কেউ হলে আরও ভালো। ‘

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর