সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের প্রিয়তমা হচ্ছেন বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৪ সালে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ‘হিরো দ্যা সুপারস্টার’ নামের একটি ছবি প্রযোজনা করেছিলেন। সেই ছবি সাফল্যের তিন বছর পর আবারও চিত্রনায়ক শাকিব খান প্রযোজনায় ফিরছেন। নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে প্রিয়তমা শিরোনামের একটি ছবি বানাতে যাচ্ছেন শাকিব খান।

শাকিবের প্রযোজনায় প্রথম ছবির পরিচালক হিসাবে বদিউল আলম খোকন থাকলেও এবার তরুণ নির্মাতাদের ওপর ভরসা রাখছেন এ ঢালিউড সুপারস্টার। ‘প্রিয়তমা’র পরিচালক হিসাবে থাকছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। হিমেল আশরাফ এর আগে নির্মাণ করেছেন ‘সুলতানা বিবিয়ানা’ নামের একটি ছবি। প্রথম ছবি দিয়ে আলোচনায় আসেন হিমেল আশরাফ।

আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে শুটিং শুরু হলেও জানানো হয়নি ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা থাকবেন কে!

চলচ্চিত্র অঙ্গনের বেশিরভাগ লোকের ধারনা ‘প্রিয়তমা’র নায়িকা হচ্ছেন বুবলি। হিসেবটা যেন তাই বলে দেয়। গত এক বছরের হিসেব নিকেশে শাকিব-বুবলি জুটির একে একে মুক্তি পেয়েছে চারটি ছবি। ‘বসগিরি, শুটার’ এই দুই ছবিতে বেশ জনপ্রিয়তার পায় এ জুটি তারই রেশ ধরে আরো অভিনয় করেছেন ‘রংবাজ ও অহংকার’ নামের সিনেমায়। এক কথায় অপুর পর শাকিবের সাথে বেশ ভালোই দর্শক চাহিদা রয়েছে বুবলির। তার পথ ধরে এই জুটি চুক্তিবদ্ধ হয়ে শুটিং করছেন ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের নতুন আরো একটি ছবিতে।

তবে শাকিব এবং নির্মাতা হিমেল আশরাফের ভাষ্য, ছবির নায়িকা কে থাকবেন সেটি আরও কিছুদিন পর জানানো হবে।

চিত্রপরিচালক সমিতিতে প্রিয়তমা’র নাম লিপিবদ্ধ করা হয়েছে গেল ৭ নভেম্বর। এই ছবিতে নায়িকা কে থাকবেন সেটি জানাননি হিমেল আশরাফ। তার ভাষ্য, ‘শাকিব খান অন্য একটি ছবির শুটিংয়ে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই আনুষ্ঠানিকভাবে সব কিছু জানানো হবে। নায়িকার বিষয়টি নিয়ে আপাতত কিছু বলতে চাই না।’

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা হয়ে কাজ করবেন কিনা জানতে চাইলে বুবলী হেসে ওঠেন। এরপর বলেন, ‘কই আমি তো কিছু জানিনা। এমন যদি কিছু হয় সময় হলেই সবকিছু জানতে পারবেন।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা