,

বলিউডে প্রিয়াঙ্কার তিক্ত অভিজ্ঞতা

news-image

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। বেশির ভাগ সময়ই বিষয়টি নিয়ে কথা বলেন না ভুক্তভোগীরা। তবে হলিউড প্রযোজক হার্ভি উইনস্টেইনের যৌন কেলেঙ্কারি ফাঁসের পর অনেকে তাদের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করছেন।

কিছুদিন আগে যৌন হয়রানি নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, উইনস্টেইনের মতো ব্যক্তি হলিউডের পাশাপাশি বলিউডেও রয়েছেন। তবে সে সময় বিস্তারিত কিছু বলেননি এ অভিনেত্রী। এবার প্রিয়াঙ্কার মা মধু চোপড়া তার মেয়ের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন।

সম্প্রতি ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ২০তম ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিলেন মধু চোপড়া। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এক পর্যায়ে বলিউডে প্রিয়াঙ্কার তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “সে যখন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে তখন তার বয়স ছিল ১৭ বছর, তখন থেকে তিন বছর আগে পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি তার সঙ্গে থাকতাম। একদিন এক ভদ্রলোক তাকে বলেছিল, ‘তোমার মা বাহিরে বসে থাকুক, আমি তোমাকে চিত্রনাট্য শোনাব।’ প্রিয়াঙ্কা তাকে বলেছিল, ‘যদি এই চিত্রনাট্য আমার মা না শুনতে পারেন, তাহলে আমি এটিতে অভিনয় করতে পারব না।’ সে বড় একটি প্রজেক্ট থেকে বেড়িয়ে এসেছিল।”

“অন্য একবার, এক ডিজাইনার বলেছিলেন, পরিচালক তাকে আটোসাটো পোশাক পরাতে বলেছেন। পরিচালক ডিজাইনারকে বলেছিলেন, ‘মিস ওয়ার্ল্ডকে ক্যামেরার সামনে এনে লাভ কী, যদি তার সৌন্দর্য আমরা না দেখাই?’ প্রিয়াঙ্কা সেই সিনেমাটিতে অভিনয় করেনি। এটি স্বনামধন্য একজন পরিচালকের সিনেমা ছিল এবং তিনি নাখোশ হয়েছিলেন। সেই প্রজেক্ট থেকে বের হয়ে যাওয়ায় ১০টি সিনেমা থেকে বাদ পরেছিল প্রিয়াঙ্কা। কিন্তু সে এটির তোয়াক্কা করেনি। এই কথাটিই আমি সবাইকে বলার চেষ্টা করি। এটিই আপনার জীবনের শেষ নয়, জীবন অনেক মূল্যবান”- বলেন মধু চোপড়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর