,

জন্মদিনে আনুশকাকে কী উপহার দিলেন প্রভাস?

news-image

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় তাদের রসায়ন ভক্তদের এতটাই মুগ্ধ করেছে যে, বাস্তবেও তাদের জুটি হিসেবে দেখতে চান তারা। এমনও গুঞ্জন রয়েছে, প্রভাস-আনুশকা নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন! আনুশকার জন্মদিনে প্রভাসের দামি উপহার সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে।

গত ২৩ অক্টোবর প্রভাসের ৩৮তম জন্মদিনে এ অভিনেতাকে দামি ও চমৎকার ডিজাইনের একটি ঘড়ি উপহার দিয়েছেন আনুশকা। এ অভিনেত্রী নাকি নিজেই প্রভাসের জন্য ঘড়িটি কেনেন। এদিকে গত ৭ নভেম্বর ছিল আনুশকার জন্মদিন। এ উপলক্ষে তাকে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি উপহার দিয়েছেন প্রভাস। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

“আমি আসলে এমনটাই আশা করছিলাম। একই অভিনেত্রীর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলে মানুষ এ ধরনের গুঞ্জন ছড়ায়। এটা আমার জন্য এখন একটি স্বাভাবিক ঘটনা। আগে আমার খুব খারাপ লাগত, ভাবতাম, ‘তারা কীভাবে এমন লেখে?’ কিন্তু এ ধরনের লেখা এখন আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমি এগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি।” সহ-অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে এমনটাই বলে আসছেন অভিনেতা প্রভাস। কিন্তু তাদের ঘিরে গুঞ্জন যেন থামছেই না। যা রটে তা কিছুটা তো বটে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত বিল্লা সিনেমায় প্রথম জুটিবদ্ধ হন প্রভাস-আনুশকা। এছাড়া মির্চি (২০১৩) সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। বক্স অফিসে ভালো সাড়াও ফেলেছিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি। এরপর বাহুবলি-তে এ জুটির রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এরপরই শুরু হয় তাদের ঘিরে প্রেমের গুঞ্জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর