,

সংবাদ সম্মেলনে হঠাৎ কেঁদে ফেললেন নেইমার! (ভিডিও)

news-image

 

স্পোর্টস ডেস্ক :প্যারিস সেন্ট জার্মেইনে যাওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে নেইমার। কখনও তিনি রিয়ালে যাচ্ছেন, কখনও বার্সেলোনায় ফিরে যাচ্ছেন।

সব মিলিয়ে সরগরম বাজার। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেইমারের পেশাদার ক্যারিয়ার।
জাপানের সঙ্গে ব্রাজিলের প্রীতি ম্যাচের পর সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করে দেন নেইমার। জানিয়ে দেন, ‘আমি প্যারিসে খুব ভালো আছি, আমি খুশি আমি এমন একজন প্লেয়ার যে মাঠে নিজের ১০০ শতাংশ দেয়। ‘

নেইমার আরও বলেন, ‘আমাকে একটা জিনিস খুব খোঁচা দিচ্ছে, আপনারা বলেছেন কাভানির সঙ্গে আমার অসুবিধা আছে, আমার কাভানির সঙ্গে কোচের সঙ্গে কারোর সঙ্গে কোনও অসুবিধা নেই। ‘

মাস তিনেক হল প্যারিস সেন্ট জার্মেইনের জার্সি গায়ে গলিয়েছিলেন নেইমার। তারপরই বোমা ফাটিয়েছেন এমন যে গোটা ফুটবল দুনিয়া তোলপাড়। রিয়ালের সঙ্গে কথা বলেছেন নেইমারের বাবা। কিন্তু ছেলে বার্সেলোনায় সতীর্থদের বলেছিলেন তারা তাকে ফেরত নেবেন কিনা।

এই সব একের পর এক খবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেইমারের ক্যারিয়ার। নেইমারের দাবি ‘আমি খুবই বাস্তবাদী, কোনও রকম গুঞ্জন পছন্দ করিনা। ‘ তবে এত কিছু বলার পর হঠাৎই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
ব্রাজিল কোচ তিতে তাকে সমবেদনার হাত বাড়িয়ে দেন। তিনিও নেইমারের পাশে দাঁড়িয়ে বলেন, গত দেড় বছর তারা একসঙ্গে কাজ করছেন, তার দাবি নেইমার আদ্যন্ত টিম ম্যান। সাংবাদিক সম্মেলনের শেষে কাঁদতে কাঁদতে বৈঠক ছেড়ে বেরিয়ে যান নেইমার। তবে কি কারণে কেঁদেছেন নেইমার সেটা দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

https://www.facebook.com/GoalEspanol/videos/10155906789352272/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর