,

রাজশাহীকে ১৩৫ রানের চ্যালেঞ্জ রংপুরের

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট পর্ব শেষে বিপিএল ফিরেছে রাজধানী ঢাকায়। ঢাকা পর্বের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে উত্তরবঙ্গের দুই দল রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। শুরুতে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য রাজশাহী কিংসকে ১৩৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। প্রথম চার ওভারের মধ্যেই তারা হারিয়েছিল জনসন চার্লস ও অ্যাডাম লিথের উইকেট। তবে এরপর মোহাম্মদ মিথুন, রবি বোপারা ও শাহরিয়ার নাফিসের ব্যাটে ভর করে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় রংপুর। চাপের মুখে উইকেটে এসে মিথুন খেলেছেন ১৮ রানের ইনিংস। নাফিসের ব্যাট থেকে এসেছে ২৩ রান। আর দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন বোপারা। শেষপর্যায়ে জিয়াউর রহমানের ব্যাট থেকে এসেছে ১১ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এক ইনিংস।

রাজশাহীর পক্ষে দারুণ বোলিং করেছেন ফরহাদ রেজা। চার ওভার বল করে মাত্র ২৮ রানের বিনিময়ে তিনি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট গেছে জেমস ফ্রাঙ্কলিন, কেসরিক উইলিয়ামস ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে।

সিলেটের প্রতিটা ম্যাচেই টস জিতে ফিল্ডিং নিতে দেখা গেছে দলগুলোকে। এবারই প্রথমবারের মতো টস জিতে ফিল্ডিং নিল কোনো দল।

চারটি পরিবর্তন এনে রংপুরের মুখোমুখি হয়েছে রাজশাহী। দলে এসেছেন মোহাম্মদ সামি, নাহিদুজ্জামান, লেন্ডল সিমন্স ও ম্যালকম ওয়ালার। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন ড্যারেন স্যামি। তাঁর বদলে রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। রংপুর দলে আছে দুটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন সেনওয়ারি ও সোহাগ গাজী। দলে এসেছেন আব্দুর রাজ্জাক ও অ্যাডাম লিথ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর