সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এস কে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করেছেন বলে শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল। তবে কোনো সূত্র থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ চেয়ে এসকে সিনহার আবেদনটি রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছেছে। সিঙ্গাপুরস্থ বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে এই আবেদনপত্রটি এসেছে।’

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি পদত্যাগপত্র পাঠালে, সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আমি যতদূর জানি, এখনও কোনো পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ উঠার মত আপনারাও (সাংবাদিকরা) জানতে পারবেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা